খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি (URP) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে মেধাতালিকা ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়।
গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগে মোট ৯ হাজার ৭৮ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩০৪ জন প্রার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। এ ছাড়া সংরক্ষিত কোটায় (বান্দরবান জেলা, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী) ২৮ জন প্রার্থী মেধাতালিকাভুক্ত হয়েছেন।
মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে চয়েস ফরম পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ১৫টি বিভাগের পছন্দক্রম দিতে হবে। পূরণ করা চয়েস ফরমের প্রিন্ট কপি ভর্তির সময় সঙ্গে আনতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টার মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০, আর্কিটেকচার মেধাক্রম ১ থেকে ৪০ এবং সংরক্ষিত কোটায় বান্দরবান জেলা মেধাক্রম ১, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী মেধাক্রম ১ থেকে ৪ পর্যন্ত প্রার্থীদের কুয়েট ক্যাম্পাসে ভর্তি নিরীক্ষা কমিটির সামনে উপস্থিত হতে হবে।
ভর্তির জন্য নির্ধারিত আনুমানিক ১২ হাজার টাকা আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে জনতা ব্যাংক কুয়েট করপোরেট শাখায় জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো—
এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ ও গ্রেডশিট, এইচএসসি/সমমান পরীক্ষার মূল গ্রেডশিট, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত এইচএসসি/সমমানের প্রশংসাপত্রের মূল কপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন চয়েস ফরমের প্রিন্ট কপি।
এ ছাড়া ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা (উচ্চতা, ওজন, রক্তচাপ, ব্লাড গ্রুপ ও দৃষ্টিশক্তি) সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে অটো-মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকবে, তবে চাইলে শিক্ষার্থীরা নিজ নিজ ড্যাশবোর্ড থেকে এটি বন্ধ করতে পারবেন।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
এলপিজির দাম আবারও বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা
জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল
কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে চয়েস ফরম পূরণ শুরু ১ ফেব্রুয়ারি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ৯৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























