ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০ আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল

  • এম এ মোমিন
  • Update Time : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৩২ Time View

২০২৫–২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি, ডি ও ই ইউনিটে ৫ম ধাপে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি-ইচ্ছুকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে আবেদন ফরম পূরণ ও ফি পরিশোধ করতে হবে। পাশাপাশি, ভর্তি নিশ্চিত করতে ২ থেকে ৭ এপ্রিলের মধ্যে (কার্যদিবসে) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
কাগজপত্র জমা শেষে শিক্ষার্থীদের জমাদান স্লিপ সংগ্রহ করতে বলা হয়েছে। অনুষদভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ১২,৬৩০ টাকা, বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ১০,৬৩০ টাকা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদে ১২,৬৩০ টাকা।
ভর্তি প্রক্রিয়ার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যাবেক্ষকের স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র, অনলাইন ফরমের প্রিন্ট কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
এ ছাড়া, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল

Update Time : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬