সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পাঁচ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইতোমধ্যে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও অর্জনের চিত্রও দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন তিনি।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
জবাবে তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান অগ্রগতিও অর্জিত হয়েছে।
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়েছে। কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরীক্ষামূলকভাবে ৮ বিভাগের ১০ জেলার ১১টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষিখাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে।
ধর্মীয় ও সামাজিক সহায়তা কার্যক্রমের আওতায় ঈদুল ফিতরের আগে ৯ হাজার ১০২ জনের ব্যাংক হিসাবে সম্মানী প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা রয়েছেন।
স্বাস্থ্য খাতে খুলনায় পরীক্ষামূলকভাবে ২৫ লাখ ‘ই-হেলথ কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতে চলতি অর্থবছরে ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।
পানি ব্যবস্থাপনায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে এবং আরও ১ হাজার ৫০০ কিলোমিটার সংস্কারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে দেড় কোটি চারা প্রস্তুত করা হয়েছে।
কারিগরি শিক্ষার উন্নয়নে ৯ হাজার শিক্ষককে ট্যাব সরবরাহ, ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ৪১৮টি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষার্থীদের ভাষা প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
ক্রীড়া উন্নয়নে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু করা হয়েছে, যার আওতায় প্রাথমিকভাবে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ইতোমধ্যে এ সুবিধা পেয়েছেন।
এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে হাইটেক পার্ক ও আইসিটি সেন্টারের কার্যক্রম জোরদার এবং দেশে পেপ্যাল সেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। বিদেশে পড়াশোনায় আগ্রহীদের জন্য ভাষা শিক্ষার্থী ভিসায় ঋণের সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা
,
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ, বিভিন্ন খাতে অগ্রগতি তুলে ধরলেন তারেক রহমান
-
এম এ মোমিন - Update Time : ০২:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- ১৫৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










