মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দেওয়ায় বাংলাদেশ সরকার বিকল্প দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, তেলের সরবরাহ চেইনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার আগাম ব্যবস্থা হিসেবে নতুন উৎস খুঁজছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার ‘পিটি ভুমি সিয়াক পাসাকো জাপিন’-এর সঙ্গে জি-টু-জি চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। পাশাপাশি কাজাখস্তানের ‘এক্সন মবিল কাজাখস্তান’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। মালয়েশিয়া থেকেও তেল আমদানির কার্যক্রম চলছে এবং এরই মধ্যে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি সত্ত্বেও সাধারণ মানুষের ওপর চাপ কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি চালু রেখেছে। বর্তমানে দেশে প্রায় এক মাসের জ্বালানি তেল মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় মজুত না করতে জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনে স্পট মার্কেট থেকেও দ্রুত তেল সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার কিছু কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অফিস সময়সূচি পুনর্বিন্যাস এবং শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, বিকল্প উৎস থেকে তেল আমদানি দেশের শিল্প ও বিদ্যুৎ খাত সচল রাখতে সহায়ক হবে।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
-
এম এ মোমিন - Update Time : ০৫:১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- ১৭৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










