যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের কাছে তেহরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। একইসঙ্গে ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি নিউজের বরাতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কথিত ‘পাঁচ দফা’ যুদ্ধবিরতির প্রস্তাবের খবরকে নিছক অনুমান বলে উড়িয়ে দিয়েছেন।
আব্বাস আরাঘচি বলেন, আক্রমণকারী পক্ষকে শাস্তির আওতায় আনা এবং ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংঘাত বন্ধের প্রশ্নই আসে না।
এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দাবি করেন, ইরানের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। যদিও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে পূর্বসূরিদের তুলনায় ‘কম উগ্র’ ও ‘বেশি বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থান চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থাকে আরও স্পষ্ট করে তুলছে।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
এলপিজির দাম আবারও বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা
জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল
ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি নাকচ করল ইরান, বলল ‘সম্পূর্ণ ভিত্তিহীন’
-
এম এ মোমিন - Update Time : ০২:০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- ৩৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















