মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি তাদের আবেদন জমা দিতে পারবেন।
নতুন এই ব্যবস্থার আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে একটি নির্দেশনামূলক ফ্লো-চার্টও প্রকাশ করেছে মন্ত্রণালয়, যা আবেদনকারীদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
তবে ২০২৫ সালের অবশিষ্ট কোটা সীমার ওপর ভিত্তি করে আবেদন গ্রহণ করা হবে। কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট খাত ও উপখাতের জন্য আবেদন করা যাবে। কোনো খাতে কোটা পূর্ণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদনকারীদের আগে থেকেই প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত শর্ত, মানদণ্ড এবং প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম মেনে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
-
এম এ মোমিন - Update Time : ০৪:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- ৭৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













