ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০ আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা

  • এম এ মোমিন
  • Update Time : ০১:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৪৩ Time View

নানা জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রমের জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে চলতি এপ্রিলের শেষ দিকে জ্বালানি লোডিং শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান। তিনি জানান, এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সামনে আসায় তা স্থগিত করা হয়। এসব বিষয় সমাধানের পর বর্তমানে পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং জ্বালানি লোডিং নিয়ে সংশ্লিষ্ট সবাই একমতে পৌঁছেছেন।
নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। জ্বালানি লোডিংয়ের সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানান।
এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, অগ্নিনিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করে ফিজিক্যাল স্টার্টআপের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স না পাওয়ায় ৭ এপ্রিল নির্ধারিত জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত করা হয়। যদিও উদ্বোধনের জন্য উচ্চপর্যায়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং ভার্চুয়ালি দুই দেশের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণের পরিকল্পনাও ছিল।
উল্লেখ্য, জ্বালানি লোডিংয়ের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বাধ্যতামূলক। এ কারণে পূর্বনির্ধারিত সময়সূচি একাধিকবার পরিবর্তন করতে হয়েছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ায় রূপপুর প্রকল্পকে দেশের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত এগোচ্ছে এবং পুরো প্রকল্প ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা

Update Time : ০১:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬