ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেলাউই জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ সায়াফি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা একটি স্থানীয় এভিয়েশন কোম্পানির মালিকানাধীন। একটি পাম বাগান থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই, প্রায় পাঁচ মিনিট পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় উদ্ধারকারী দলের সেখানে পৌঁছাতে বিলম্ব হয়। ঘটনাস্থলটি পাশের সেকাদাও জেলার অন্তর্গত বলে জানা গেছে।
হেলিকপ্টারটিতে দুইজন ক্রু সদস্যসহ মোট আটজন আরোহী ছিলেন। উদ্ধারকারীরা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে ছিল, যা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনায় প্রকৃত কারণ নির্ধারণে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
-
এম এ মোমিন - Update Time : ১২:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ১৪০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












