জনপ্রিয় গণমাধ্যম ডেইলি গেজেট ২৪ ডটকম এর বগুড়া জেলা প্রতিনিধি (শিক্ষা ও ক্যাম্পাস) হলেন জনাব তাহসিব হাসান।
তাহসিব হাসান তাকে নিয়োগ দেওয়ার জন্য ডেইলি গেজেট ২৪ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা হবে তার লেখনী মুল বিষয়বস্তু। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ জাতির সেবা করতে চান এই উদীয়মান সাংবাদিক।
তাহসিব হাসান ২০২৫ সালে মামুদপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। এরপরে এইচ এস সি পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি হোন বগুড়া বিয়াম ল্যাবরেটরি কলেজে।
প্রবীন সাংবাদিকরা জানান- ছাত্রজীবন থেকে সাংবাদিকতার চর্চা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করে৷ বস্তুনিষ্ঠ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অবদান রেখে দেশ ও জাতির জন্য অবদান রাখবে বলে আশা রাখেন তারা।
স্টাফ রিপোর্টার 











