ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

নতুন করে এমপিও আবেদন ও যাচাই শুরু, আগের তালিকা পুনর্বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়

  • এম এ মোমিন
  • Update Time : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

বেসরকারি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগে জমা পড়া আবেদনের পাশাপাশি পুনরায় আবেদন আহ্বান করে সবকিছু নতুনভাবে যাচাই-বাছাই করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে বিপুল সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। মাত্র কয়েক দিনের মধ্যে হাজার হাজার প্রতিষ্ঠানের তথ্য যাচাই করে একটি তালিকা প্রস্তুত করে তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠায় বিষয়টি চূড়ান্ত হয়নি এবং অর্থ বিভাগও এ বিষয়ে অনুমোদন দেয়নি।
পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের প্রক্রিয়া স্থগিত রেখে নতুন করে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে পুরোনো ও নতুন সব আবেদন পুনরায় যাচাই করা হবে। এমপিও নীতিমালা অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বর্তমানে পাঁচটি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলো নির্ধারিত শর্ত পূরণ করলে এমপিওভুক্তির আওতায় আনা হবে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য পূর্বে আহ্বান করা আবেদনে ৩ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করেছিল। কিন্তু স্বল্প সময়ে ব্যাপক যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রতিষ্ঠানভেদে বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়েছে এবং অনেক অযোগ্য প্রতিষ্ঠানও তালিকায় জায়গা পেয়েছে।
বর্তমানে দেশে মোট এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২ হাজারের বেশি। গত ১৫ বছরে ৬ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার সুবিধা পেয়ে থাকেন, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছ যাচাই-বাছাই নিশ্চিত করা গেলে নতুন এমপিওভুক্তি শিক্ষা খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন করে এমপিও আবেদন ও যাচাই শুরু, আগের তালিকা পুনর্বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়

Update Time : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬