মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তবে জরুরি পরিষেবা এই নির্দেশনার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ, হাসপাতাল, গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ খাতগুলো আগের নিয়মেই চলবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম মন্ত্রণালয় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।
ব্যাংক লেনদেনে সময় কমলো
বাংলাদেশ ব্যাংকও নতুন অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, যদিও অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে। তবে বন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথ ২৪ ঘণ্টা চালু থাকবে।
সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে জরুরি সেবা ছাড়া সব বিপণিবিতান, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব দিলেও সরকার আপাতত তা মেনে নেয়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারে নতুন পদ্ধতি
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে আলাদা নির্দেশনা দেবে। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে অনলাইন ও সশরীর পাঠদানের সমন্বয় করা হতে পারে।
তবে প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের মতে, সব শিক্ষার্থীকে অনলাইনে যুক্ত করা কঠিন হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে এর আগেও অফিস সময় কমানো হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে তা পুনরায় স্বাভাবিক করা হয়েছিল। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আবারও সময় কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
-
এম এ মোমিন - Update Time : ০১:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ৮৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












