ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য।
সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এসব কার্যক্রমের সারসংক্ষেপ সম্বলিত একটি প্রকাশনা শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উপাচার্য শিক্ষামন্ত্রীকে সুবিধাজনক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি বিস্তারিত বৈঠকের আয়োজন করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সামগ্রিক বিষয় উপস্থাপন করা হবে।
শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং উচ্চশিক্ষা খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রী-এর সৌজন্য সাক্ষাৎ।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০১:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৯০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











