পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে বড় স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের বিপক্ষে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না আইসিসি।
বৈঠক শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না। একই সঙ্গে বাংলাদেশের পূর্ণ সদস্য মর্যাদা ও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
শুধু শাস্তিমুক্তিই নয়, আলোচনার ফল হিসেবে বাংলাদেশের জন্য এসেছে আরও ইতিবাচক বার্তা। পাকিস্তান দলকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে সম্মত করাতে সহায়ক ভূমিকা রাখায় কৃতজ্ঞতা হিসেবে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ।
আইসিসির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিতি দুঃখজনক হলেও, এটিকে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি অগ্রগতির পথে কোনো বাধা হিসেবে দেখছে না আইসিসি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের অন্যতম বড় ও প্রাণবন্ত ক্রিকেট বাজার হিসেবে বাংলাদেশের রয়েছে ২০ কোটিরও বেশি সমর্থক। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে আইসিসির সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে সাম্প্রতিক সিদ্ধান্তের কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
সমঝোতার অংশ হিসেবে আইসিসি নিশ্চিত করেছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। তবে তা আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া ও শর্তাবলির আওতায় বাস্তবায়িত হবে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেন,
‘বাংলাদেশের অনুপস্থিতি হতাশাজনক হলেও এটি একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে পরিবর্তন করে না। বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপও আয়োজন করবে দেশটি। এর বাইরে ভবিষ্যতে বাংলাদেশ আর কোন কোন আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায়, সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে স্বস্তির খবর: বাংলাদেশের বিপক্ষে কোনো শাস্তি নয়, বরং মিলছে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ।
-
এম এ মোমিন - Update Time : ০১:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















