দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পারস্য উপসাগর ছেড়ে আন্তর্জাতিক জলসীমার পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে জাহাজটি নোঙর তুলে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি অভিমুখে রওনা হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে শনিবার ভোরের মধ্যেই প্রণালিটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে অগ্রসর হচ্ছে।
ইরান কর্তৃপক্ষ বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর উপসাগর এলাকায় নোঙর করে থাকা অসংখ্য জাহাজ একযোগে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজমুখী জাহাজের এই প্রবাহে সামনের সারিতেই রয়েছে বাংলাদেশের এই জাহাজটি। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, কোনো ধরনের বাধা ছাড়াই তারা নির্ধারিত পথে এগিয়ে যাচ্ছেন।
গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এমভি বাংলার জয়যাত্রা। এর মধ্যে একাধিকবার চেষ্টা করেও প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি আটকে ছিল। এমনকি গত ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতি না থাকায় তা কার্যকর হয়নি।
অনুমতির অপেক্ষায় থাকা অবস্থায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে উপসাগরে নোঙর করে ছিল। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রমের পর জাহাজটির পরবর্তী গন্তব্য কেপটাউন বন্দর।
জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে যাত্রা শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ঢাকা
,
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
-
এম এ মোমিন - Update Time : ১১:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ১২৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












