দারিদ্র্য বিমোচন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ে অবস্থিত ‘পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যু’তে Junior Chamber International (জেসিআই) আয়োজিত ‘জেসিআই কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মির্জা ফখরুল তরুণদের নেতৃত্ব বিকাশে জেসিআই বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, জেসিআই তরুণদের জন্য একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা তাদের সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করে। এই উদ্যোগকে আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে এই অগ্রযাত্রা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তরুণদের সৃজনশীল চিন্তাধারাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, নতুন উদ্যম ও উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।
ঢাকা
,
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
-
এম এ মোমিন - Update Time : ১১:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- ১২৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











