জয়পুরহাট শহরে পরিচয়ের সূত্র ধরে দুই তরুণকে মেসে ডেকে নিয়ে আটকে রেখে স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে শহরের রেল স্টেশন ও মাছুয়া বাজার এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত নাজিউর শুভ নামের এক যুবক প্রথমে জয়পুরহাট রেল স্টেশনে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে পরিচিত হন। পরে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বিশ্বাস অর্জন করে মাছুয়া বাজার সংলগ্ন একটি মেসে নিয়ে যান। সেখানে একটি কক্ষে বসিয়ে হঠাৎ করেই তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, মোবাইল নেওয়ার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত যুবক। কিছু সময় পর স্থানীয়দের সহায়তায় ওই দুই তরুণ কক্ষ থেকে বের হতে সক্ষম হন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থলের কক্ষটি ইউনুস নামের এক যুবকের। তিনি পেশায় হোটেল শ্রমিক। ইউনুস জানান, অভিযুক্ত শুভ সাময়িকভাবে থাকার কথা বলে তার কাছ থেকে কক্ষের চাবি নিয়েছিল। ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না বলেও দাবি করেন।
এদিকে, শহরের ব্যস্ত এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজে মিশে ব্যক্তিগত স্থানে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ১০:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- ৪৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
















