ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান

  • এম এ মোমিন
  • Update Time : ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮৩ Time View

মিরপুর টেস্টে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চতুর্থ দিনের শেষ বিকেলে স্পিনার তাইজুল ইসলাম–এর জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।
পাকিস্তানের হয়ে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলেন সালমান আলী আগা ও মুহাম্মাদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে তাদের ১৩৪ রানের জুটি বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই জুটি ভাঙেন তাইজুলই। দারুণ এক ডেলিভারিতে ৭১ রান করা সালমানকে বোল্ড করে স্বস্তি ফেরান এই বাঁহাতি স্পিনার।
এরপর নতুন ব্যাটার হাসান আলী উইকেটে এসেও বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলের পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ৬ বল খেলে ফিরে যান তিনি। শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮৬ ওভারে ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১২১ রান, হাতে আছে মাত্র ৩ উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩২ রানে।
দিনের শুরুতে পাকিস্তানের ওপেনারদের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে গালিতে ক্যাচ দেন অভিষেক টেস্টে আলো ছড়ানো ওপেনার আব্দুল্লাহ ফজল তিনি ফেরেন ৬ রানে।
এর কিছুক্ষণ পরই আরেক ওপেনার আজান আওয়াইস কে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি আজান, ২১ রান করে ফিরতে হয় তাকে।
৪১ রানে দুই ওপেনারকে হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। তবে জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন তাইজুল। ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকা বাবরকে ৪৭ রানে ফিরিয়ে ভাঙেন গুরুত্বপূর্ণ এই জুটি।
সিরিজজুড়ে ব্যর্থ সউদ শাকিল এবারও সুবিধা করতে পারেননি। ৬ রান করে নাহিদ রানার শিকার হন তিনি। এরপর সেঞ্চুরির পথে থাকা শান মাসুদও থামেন তাইজুলের ঘূর্ণিতে। ৭১ রান করা পাকিস্তান অধিনায়ক ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়ের হাতে।
দিন শেষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে তিনি ১১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া নাহিদ রানা নিয়েছেন ২টি এবং মিরাজ পেয়েছেন ১টি উইকেট। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে এখন জয়ের গন্ধ পাচ্ছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান

Update Time : ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬