মিরপুর টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থান গড়ার পর দ্বিতীয় দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। তবে সকালের সেশন শেষে ছন্দ হারিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। একপ্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার (৯ মে) দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুশফিক (৪৮) ও লিটন দাস (৮)। দুজন মিলে শুরুর চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নেন। এই সময়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। তবে দলীয় ৩৩৮ রানে ৩৩ রান করে আউট হন লিটন, যা আসে ৬৭ বল থেকে।
এরপর মেহেদী হাসান মিরাজ ক্রিজে এলেও বেশি সময় টিকতে পারেননি, ১০ রান করে ফিরে যান। তাইজুল ইসলামকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুশফিক, তবে লাঞ্চের আগেই ১৭ রান করে আউট হন তাইজুল।
মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। দলীয় ৩৮০ রানে ১৭৯ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর শূন্য রানে আউট হন এবাদত হোসেন।
শেষদিকে তাসকিন আহমেদের ঝোড়ো ব্যাটিং কিছুটা প্রাণ ফেরায় ইনিংসে। মাত্র ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে দলকে চারশ পেরোতে সাহায্য করেন তিনি। শেষ পর্যন্ত ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন মোহাম্মদ আব্বাস, একাই তুলে নেন ৫টি উইকেট।
এর আগে প্রথম দিনে সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১), আর মুমিনুল হক করেন ৯১ রান, যা বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করে।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
-
এম এ মোমিন - Update Time : ০৯:২৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- ২৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













