ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া

  • এম এ মোমিন
  • Update Time : ০২:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১০৫ Time View

শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন আবারও স্পষ্ট বার্তা দিলেন—বিশ্বে কোনো একক শক্তির আধিপত্য মেনে নেওয়া হবে না। বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দুই নেতা আন্তর্জাতিক অঙ্গনে ‘একতরফা দাদাগিরি’ এবং সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চীন সফরে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে একাধিক সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর হয়। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং বিশ্বব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
দুই নেতা জানান, বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে। এছাড়া প্রায় ২০টির মতো চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেছে মস্কো ও বেইজিং।
বিশেষ গুরুত্ব পেয়েছে ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্প। রুশ কর্মকর্তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।
যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে সামরিক আগ্রাসন, শাসন পরিবর্তনের চেষ্টা এবং সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমালোচনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
শি ও পুতিন বলেন, আলোচনার আড়ালে সামরিক হামলার প্রস্তুতি, বিদেশি নেতাদের হত্যাকাণ্ড কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তাদের মতে, এসব পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বৈশ্বিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও সমালোচনা করেছে চীন ও রাশিয়া। তাদের দাবি, মহাকাশভিত্তিক এই প্রতিরক্ষা প্রযুক্তি ভবিষ্যতে কৌশলগত স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক সরবরাহ শৃঙ্খলেও একতরফা হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে দুই দেশ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে তা বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া

Update Time : ০২:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬