ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ

  • এম এ মোমিন
  • Update Time : ০১:০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৫ Time View

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার উপকূলীয় এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম সংকট। ধ্বংসস্তূপ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও খাদ্য সংকটের মধ্যে লুটপাটের ঘটনাও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার লা গুয়াইরা অঞ্চলের কাতিয়া লা মার শহরের একটি ক্ষতিগ্রস্ত সুপারমার্কেটে বহু মানুষকে পণ্য নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে আংশিক ক্ষতিগ্রস্ত ও আগুনে পুড়ে যাওয়া ওই দোকানে সাধারণ মানুষ ও কিছু ব্যক্তি প্রবেশ করে খাবার, জরুরি পণ্যসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে নিয়ে যায়। ভূমিকম্পের পর অন্ধকার ও নিরাপত্তাহীন পরিস্থিতির সুযোগ নিয়েই এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দেশটিতে আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্যোগে অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে লা গুয়াইরা অঞ্চলে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও গ্যাস লাইনে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে। পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সহায়তা না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। বাসিন্দাদের দাবি, দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় অনেক মানুষ বাধ্য হয়ে দোকান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস নিতে শুরু করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত নিরাপত্তা জোরদার এবং জরুরি ত্রাণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ

Update Time : ০১:০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬