ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

চার দফা দাবিতে ফের অচল চট্টগ্রাম বন্দর, সকাল থেকে সর্বাত্মক ধর্মঘট।

ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে আবারও লাগাতার ধর্মঘটে নেমেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে শুরু হওয়া ধর্মঘটের কারণে বিভিন্ন জেটিতে পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে থমকে গেছে পণ্য ডেলিভারি কার্যক্রম। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ট্রেলার বা পণ্য পরিবহনের যানবাহন প্রবেশ করতে দেখা যায়নি।
আন্দোলনকারীদের দাবি, বন্দরের প্রায় সব অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, আন্দোলন দমাতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সংগ্রাম পরিষদের দুজন নেতাকে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, “সকাল থেকেই শতভাগ ধর্মঘট চলছে। শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের কোথাও কোনো কাজ হচ্ছে না।”
তিনি আরও বলেন, “আন্দোলন দমাতে শামসু মিয়া ও আবুল কালাম আজাদ নামে আমাদের দুজনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি।”
উল্লেখ্য, এনসিটির পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরবর্তীতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চলতে থাকে। গত মঙ্গলবার থেকে শুরু হয় লাগাতার কর্মবিরতি।
এরই মধ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিকদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তার সঙ্গে বৈঠকের পর সংগ্রাম পরিষদ দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করলেও শনিবার সংবাদ সম্মেলন করে ফের লাগাতার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
ডিপি ওয়ার্ল্ড ইস্যু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, কোনো ধরনের আইনগত পদক্ষেপ না নেওয়া এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে অপসারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দফা দাবিতে ফের অচল চট্টগ্রাম বন্দর, সকাল থেকে সর্বাত্মক ধর্মঘট।

Update Time : ০৭:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬