ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

জঙ্গল সলিমপুরে অভিযানের বিরোধিতা করে প্রকাশ্যে হুঁশিয়ারি, প্রধান আসামির ভিডিও ভাইরাল।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে নির্বিচারে গ্রেপ্তার মেনে নেওয়া হবে না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে বলেও দাবি করেন তিনি। অন্যথায় এলাকায় বড় ধরনের ‘জনবিস্ফোরণ’ ঘটতে পারে বলে সতর্ক করেন ইয়াসিন।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব বক্তব্য দিতে দেখা যায় ইয়াসিনকে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি আগের দিন বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরে তাঁর নিজ কার্যালয়ে ধারণ করা হয়। প্রায় ২৯ মিনিটের ওই বক্তব্যে ইয়াসিন নিজেকে সন্ত্রাসী নন দাবি করে বলেন, জঙ্গল সলিমপুরের জমি তাঁদের ক্রয় করা সম্পত্তি এবং সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা যাবে না।
ভিডিও বক্তব্যে ইয়াসিন একাধিকবার প্রশাসনকে লক্ষ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। একই সঙ্গে তিনি জঙ্গল সলিমপুরে পরিচালিত সাম্প্রতিক র‍্যাব অভিযানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন সেখানে অভিযান চালানো হয়েছে, তা তদন্তের দাবি জানান।
গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করে র‍্যাব। মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুই শতাধিক ব্যক্তিকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, র‍্যাব সদস্যরা আসামি ধরতে গেলে ইয়াসিনের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং চারজন র‍্যাব সদস্যকে অপহরণ করা হয়, যাঁদের পরে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা সংলগ্ন জঙ্গল সলিমপুর প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত দুর্গম পাহাড়ি অঞ্চল। দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় কেটে সেখানে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি ও প্লট-বাণিজ্য। স্থানীয়দের ভাষ্যমতে, এই দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী।
পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরে বর্তমানে দুটি সন্ত্রাসী পক্ষ সক্রিয়—একটির নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অন্যটির নেতৃত্বে রোকন উদ্দিন। অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ইয়াসিন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাবি করলেও, বিএনপি নেতা আসলাম চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন—জঙ্গল সলিমপুরে তাঁর কোনো অনুসারী নেই এবং এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
ইয়াসিনের বক্তব্য প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ইয়াসিনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন, অভিযানে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গল সলিমপুরে অভিযানের বিরোধিতা করে প্রকাশ্যে হুঁশিয়ারি, প্রধান আসামির ভিডিও ভাইরাল।

Update Time : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬