কক্সবাজার শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রামু উপজেলার উখিয়াঘোনার পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রাম তচ্ছাখালী। এই গ্রামের একটি পুকুরপাড়ে দীর্ঘ দুই দশক ধরে পড়ে ছিল একটি অবিস্ফোরিত বোমা, যা দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো। অজ্ঞাতসারে গ্রামবাসী এই বস্তুর ওপরই কাপড় ধোয়া, লাকড়ি ও মাংস কাটাসহ দৈনন্দিন নানা কাজ করে আসছিলেন।
সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নিশ্চিত করা হয়, সিলিন্ডারসদৃশ বস্তুটি আসলে একটি অবিস্ফোরিত বোমা। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। বিষয়টি রামু ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে এবং তারাও একই মত দিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে বোমাটির চারপাশ লাল নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক করা হয়েছে, যেন কেউ এর কাছাকাছি না যায়। অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস আরও বলেন, বোমাটি নিষ্ক্রিয় বা অপসারণের জন্য পুলিশের সদর দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে এবং সেনাবাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বোমাটির সঙ্গে পাখার মতো একটি অংশ ছিল, যা বহু বছর আগে লোকজন খুলে নিয়ে যায়। তখন কেউ বুঝতে পারেনি, এটি একটি ভয়ংকর বিস্ফোরক। ধাতব বস্তু মনে করে বছরের পর বছর গ্রামবাসী এর ওপর নানা কাজ করেছেন। এখন বিষয়টি প্রকাশ্যে আসতেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২০ বছর আগে পাহাড় থেকে মাটি কাটার সময় এই বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সেটি গ্রামের একটি পুকুরপাড়ে রেখে দেওয়া হয়। বর্তমানে বোমাটি স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তারের বাড়ির পাশেই রয়েছে। রোকসানা আক্তার বলেন, এত দিন তিনি নিজেও বোমার ওপর কাপড় ধুয়েছেন ও শুকিয়েছেন। বিষয়টি জানার পর এখন ভয়েই কেউ কাছে যাচ্ছে না।
গ্রামের বাসিন্দা আবদুল গফুর, মোহাম্মদ রফিক ও মো. ইরফান জানান, বোমাটির আশপাশে অনেক মানুষের বসতবাড়ি রয়েছে। আগে শিশু-কিশোরেরা এর ওপর খেলাধুলাও করত। দ্রুত বোমাটি নিষ্ক্রিয় বা অপসারণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ঢাকা
,
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
২০ বছর ধরে পুকুরপাড়ে পড়ে ছিল অবিস্ফোরিত বোমা, গ্রামজুড়ে আতঙ্ক।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৫:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ৯৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











