ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০ আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংসতা, জামায়াত নেতা নিহত।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে জামায়াতে ইসলামীর এক নেতা মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সহিংস রূপ নেয়।
নিহত ব্যক্তি মাওলানা রেজাউল করিম (৪৫)। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শেরপুর–৩ আসনের প্রার্থীদের নিয়ে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের শুরুতে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সভামঞ্চের সামনে রাখা বেশ কয়েক শ চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় দুই দলের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। তবে জামায়াতের দাবি, আহতের সংখ্যা আরও বেশি। শেরপুর–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান (বাদল) ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, বিএনপি সমর্থকদের হামলায় তাঁদের উপজেলা সেক্রেটারি নিহত হয়েছেন এবং এ ঘটনায় ৫০ জনের বেশি জামায়াত নেতা-কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংসতা, জামায়াত নেতা নিহত।

Update Time : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬