ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ এলপিজির দাম আবারও বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা জবিতে ৫ম ধাপের ভর্তি কার্যক্রম শুরু, আবেদন শেষ ৬ এপ্রিল

উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর আজ।

উত্তরাঞ্চলের তিন জেলা—ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে আজ শনিবার নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আয়োজিত জনসভায় যোগ দেবেন।
এরপর তিনি নীলফামারীতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। দিনশেষে দিনাজপুরের বিরামপুরে আরেকটি জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি সেখানে অবস্থিত তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে করে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা জানান, জেলার উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান সরাসরি উপস্থিত থাকলে এসব পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদী।
এদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচনী সফর উপলক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুরের বিরামপুর এলাকাকে ঘিরে তারেক রহমানের পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এটি তার নানার বাড়ির এলাকা। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলে তারেক রহমানের সফর নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তারা মনে করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই প্রমাণ হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর আজ।

Update Time : ০৫:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬