ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

বগুড়া নয়, গোটা দেশকে সমানভাবে এগিয়ে নিতে চায় বিএনপি: তারেক রহমান।

বিএনপি সরকার গঠন করলে দেশের কোনো অঞ্চলকে বঞ্চিত করা হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বগুড়া শুধু একটি এলাকা নয়—সমগ্র বাংলাদেশকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে।
বৃহস্পতিবার (রাত) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি নিজেই।
রাত পৌনে ১২টার দিকে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। এর আগে তিনি নওগাঁয় আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন। রাত ১২টা ২৩ মিনিটে বক্তব্য শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা।
বগুড়াকে ‘নিজের ঘর’ উল্লেখ করে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, “নিজের ঘরে এসে কী বলব, তা-ই যেন ভুলে যাচ্ছি। আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি। ঘরের মানুষের কাছে তো আলাদা করে বলার কিছু থাকে না।”
তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে বগুড়ায় এসে সদরসহ পুরো জেলার উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করেছিলেন। বনানী-মাটিডালি সড়ক প্রশস্তকরণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন এবং গ্যাস সংযোগসহ নানা উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, “এই নির্বাচন শুধু ভোটের বিষয় নয়। এই নির্বাচন নির্ধারণ করবে—আগামী দিনে দেশ জবাবদিহিমূলক সরকার পাবে কি না। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক হবে।”
গত ১৫ বছরে দেশ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, “মানুষ ঠিকমতো চিকিৎসা পায়নি, কৃষক বঞ্চিত হয়েছে, শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। কল-কারখানা গড়ে উঠতে দেওয়া হয়নি। উন্নয়নের নামে হয়েছে তথাকথিত মেগা প্রকল্প, আর সেই প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। তবে নিজেদের অধিকার আদায়ের সময় খেয়াল রাখতে হবে, যেন অন্য কোনো অঞ্চলের অধিকার ক্ষুণ্ন না হয়। বগুড়াকে শুধু নিজের কথা ভাবলে চলবে না—সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকারে গেলে চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হবে এবং কাউকে অন্যায়ভাবে সুযোগ দেওয়া হবে না।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম। সভা পরিচালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন। এ সময় জেলার অন্যান্য সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

বগুড়া নয়, গোটা দেশকে সমানভাবে এগিয়ে নিতে চায় বিএনপি: তারেক রহমান।

Update Time : ০৬:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬