ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সুপার সিক্স শুরু করল বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে জয়ের হাসি হাসে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে।

ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরে যান দিলারা আক্তার। ১২ রান করে আউট হন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। এরপর জুরাইয়া ও সোবহানার শতরানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।সোবহানা ৪২ বলে ৫৯ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ওপেনার জুরাইয়া ফেরদৌস ৪৫ বলে ৫৬ রান করেন, তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট, অনিচা পান ২টি এবং ফানিথা মায়া নেন ১টি উইকেট।

জবাবে থাইল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম করেন সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান এবং নান্নাপাত কনচারোয়েনকাইয়ের ব্যাট থেকে আসে ২৯ রানবাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার, তিনি নেন ৩ উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট, আর ফাহিমা খাতুন নেন ১টি উইকেট।

সুপার সিক্সে নিজেদের পরবর্তী ম্যাচে ৩০ জানুয়ারি, সকাল ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সুপার সিক্স শুরু করল বাংলাদেশ

Update Time : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬