ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

২০২৬ মৌসুমে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, শীর্ষ স্তর ফাঁকা রাখল বিসিবি।

২০২৬ সালের জন্য পুরুষ জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। জানুয়ারি থেকে কার্যকর হওয়া এ চুক্তির মেয়াদ চলবে ডিসেম্বর পর্যন্ত।
এবার খেলোয়াড়দের পাঁচটি ধাপে—এ+, এ, বি, সি ও ডি—ভাগ করা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।
‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এই শ্রেণির ক্রিকেটাররা মাসিক আট লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন।
‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ছয় লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। এই স্তরের ক্রিকেটাররা পাবেন চার লাখ টাকা করে।
সবচেয়ে নিচের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান। এই ক্যাটাগরির মাসিক পারিশ্রমিক তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রেখেছে বিসিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ মৌসুমে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, শীর্ষ স্তর ফাঁকা রাখল বিসিবি।

Update Time : ১২:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬