আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল না পাঠালেও নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে সার্বিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকারিভাবে কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। পাশাপাশি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিজ উদ্যোগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন এলাকায় ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করবেন।
ইসি সচিব বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পরিদর্শন নয়। শুধুমাত্র ভোটের সার্বিক অবস্থা সরেজমিনে দেখার উদ্দেশ্যে তারা পর্যবেক্ষণে যাবেন। নির্বাচন কমিশন তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
বৈঠকে নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান আখতার আহমেদ। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে মার্কিন প্রতিনিধি দলের কৌতূহল ছিল বেশি। এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরা হয় এবং নমুনা ব্যালটও দেখানো হয়। প্রতিনিধি দল পোস্টাল ব্যালট ব্যবস্থাকে জটিল ও পরিশ্রমসাধ্য উল্লেখ করলেও এ উদ্যোগের প্রশংসা করে কমিশনের সার্বিক সফলতা কামনা করেছে।
এছাড়া নির্বাচনী আচরণবিধি (কোড অব কন্ডাক্ট), অভিযোগ ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ইসি জানায়, আচরণবিধি বাস্তবায়নে ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় সাড়ে নয় লাখ নিরাপত্তা সদস্য বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।
এসব প্রস্তুতি শুনে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানান। তিনি একটি সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
ত্রয়োদশ সংসদ নির্বাচন: আনুষ্ঠানিক পর্যবেক্ষক না পাঠালেও ভোট পরিস্থিতি নজরে রাখবে যুক্তরাষ্ট্র।
-
Reporter Name - Update Time : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ১৪১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ













