ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ

দক্ষতা রপ্তানিকারক বাংলাদেশ গড়ার আহ্বান: ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬ অনুষ্ঠিত।

বাংলাদেশের দক্ষতা, কর্মসংস্থান ও কর্মপ্রস্তুতি নিয়ে একটি সমন্বিত জাতীয় দৃষ্টিভঙ্গি নির্ধারণের লক্ষ্যে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬। গতকাল মঙ্গলবার আয়োজিত এ সংলাপে শিক্ষা, প্রশিক্ষণ, নীতি নির্ধারণ ও কর্মশক্তি উন্নয়ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে শুধু শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে দেখলে চলবে না; সময় এসেছে দক্ষতা রপ্তানিকারক দেশে রূপান্তরের। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষতাকে খাতভিত্তিক উদ্যোগ হিসেবে নয়, বরং জাতীয় সম্পদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কে এম হাসান রিপন। তিনি বলেন, “দক্ষতাই ভবিষ্যতের মুদ্রা। তরুণদের কেবল চাকরির উপযোগী করে নয়, বরং পরিবর্তনশীল বিশ্বে অভিযোজন ও প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবে।”
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি মো. সবুর খান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিগ্রিকেন্দ্রিক কাঠামো থেকে বেরিয়ে এসে পাঠ্যক্রমে শিল্পখাতের সংযোগ, কর্মসংস্থানযোগ্যতা ও বাস্তব দক্ষতা অন্তর্ভুক্ত করতে হবে। এতে গ্র্যাজুয়েটরা দেশ ও আন্তর্জাতিক বাজারে আরও সক্ষম হয়ে উঠবেন।
সংলাপে আরও বক্তব্য দেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী সহসভাপতি ইউসুফ ইফতি। তিনি একটি স্বাধীন, যুগোপযোগী ও ভবিষ্যৎমুখী মানবসম্পদ উন্নয়ন কাঠামো গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা নাজনিন, সহসভাপতি মোহাম্মদ মোরাদ হোসেন ও পরিচালক (ইনোভেশন) জিয়া উদ্দিন মাহমুদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক অধ্যাপক ইরিন আখতার, প্রশিক্ষক কাজী এম আহমেদ ও নীলুফার করিম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং জনতার দলের মুখপাত্র দেল এইচ খান।
সংলাপের শেষে বক্তারা একটি দক্ষ, কর্মপ্রস্তুত ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিক, সমন্বিত এবং অরাজনৈতিক জাতীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান

দক্ষতা রপ্তানিকারক বাংলাদেশ গড়ার আহ্বান: ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬ অনুষ্ঠিত।

Update Time : ০১:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬