ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

শহীদ ইশমামুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (আজ) বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে শহীদ ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপির শীর্ষ নেতারা। কবর জিয়ারত শেষে সেখান থেকেই নির্বাচনী পদযাত্রা শুরু হয়। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, এই নির্বাচনের মাধ্যমেই সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে শহীদদের আকাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তব রূপ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, শহীদ ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির নেতারা লোহাগাড়া উপজেলায় পৌঁছালে ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।
এনসিপির নেতারা জানান, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ১১ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে এই পদযাত্রার মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ ইশমামুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু।

Update Time : ১০:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬