ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুশেন চন্দ্র সরকার (৪৮) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার গোডাউনে থাকা আনুমানিক ১৫ লাখ টাকার চাল লুট করে নিয়ে গেছে তারা।
সোমবার (রাত আনুমানিক ১০টার দিকে) ত্রিশাল উপজেলার বগারবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগারবাজার চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুশেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। এরপর গোডাউনে মজুত থাকা চাল লুট করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ড ও লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গোডাউন থেকে ১৫ লাখ টাকার চাল লুট।
-
এম এ মোমিন - Update Time : ০৪:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ২৪৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
















