ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

লেবাননের ত্রিপোলিতে পাশাপাশি দুটি ভবন ধসে নিহত ১৪, জীবিত উদ্ধার ৮।

  • এম এ মোমিন
  • Update Time : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০ Time View

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে পাশাপাশি অবস্থিত দুটি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। তবে এখনও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানায়। সংস্থাটির মহাপরিচালক ইমাদ ক্রেইস জানান, ত্রিপোলির বাব আল-তাব্বানেহ এলাকায় ধসে পড়া ভবন দুটির ধ্বংসাবশেষ থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এর আগে রোববার স্থানীয় কর্মকর্তারা জানান, একই এলাকায় পাশাপাশি থাকা দুটি পুরনো আবাসিক ভবন হঠাৎ ধসে পড়ে। ঘটনার সময় ভবন দুটিতে ঠিক কতজন মানুষ ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ত্রিপোলি পৌর কাউন্সিলের প্রধান আবদেল হামিদ কারামেহ বলেন, নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে লেবাননের সিভিল ডিফেন্স উদ্ধার পরিষেবার প্রধান আগেই জানিয়েছিলেন, ওই দুটি ভবনে আনুমানিক ২২ জন বাসিন্দা বসবাস করতেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ত্রিপোলিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক পুরনো ভবন ধসে পড়েছে। জরাজীর্ণ অবকাঠামো ও দীর্ঘদিনের অবহেলার ফলেই এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

লেবাননের ত্রিপোলিতে পাশাপাশি দুটি ভবন ধসে নিহত ১৪, জীবিত উদ্ধার ৮।

Update Time : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬