ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে দর্শক অনাগ্রহ, ফাঁকা গ্যালারির বাস্তবতা চোখে পড়ছে: হাসিবুল হোসেন শান্ত।

  • এম এ মোমিন
  • Update Time : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ Time View

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিই দর্শকদের আগ্রহ কমে যাওয়ার অন্যতম বড় কারণ। তাঁর ভাষায়, বাংলাদেশ খেলছে না মানেই অনেক দর্শকের কাছে বিশ্বকাপ দেখার তেমন কোনো আকর্ষণ নেই।
শান্ত বলেন, “বাংলাদেশ থাকলে তো নিয়মিতই খেলা ফলো করতাম। তখন বিশ্লেষণ করতাম—কীভাবে খেললে জিতবে, কোন জায়গায় উন্নতি দরকার। কিন্তু বাংলাদেশ না থাকায় বিশ্বকাপ দেখার আগ্রহটাই কমে গেছে।”
বিশ্বকাপের শুরুতেই আয়োজকদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে দর্শক সংকটের চিত্র। ভারতের মাটিতে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে। একই অবস্থা শ্রীলঙ্কায়ও—পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে দর্শক টানতে বাধ্য হয়ে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ দেওয়া হয়।
হাসিবুল হোসেন শান্তের মতে, বাংলাদেশ অংশ নিলে দৃশ্যপট একেবারেই ভিন্ন হতো। তিনি বলেন, “শ্রীলঙ্কার যেসব মাঠে খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশ থাকলে দর্শকসংখ্যা অনেক বেশি হতো। ভারত-পাকিস্তান ম্যাচ বাদ দিলে, বাংলাদেশের দর্শক না থাকলে মাঠ এমনই ফাঁকা থাকে—এটা সবারই জানা।”
বিশ্বকাপে না খেললেও থেমে নেই বাংলাদেশের ক্রিকেট। বর্তমানে তিনটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ। রানবন্যা আর প্রতিদ্বন্দ্বিতায় টুর্নামেন্টের ম্যাচগুলোও বেশ জমজমাট। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—বিশ্বকাপে না যাওয়ার হতাশা কি এই ঘরোয়া টুর্নামেন্টে কিছুটা হলেও ভুলতে পারছেন ক্রিকেটাররা?
এ প্রসঙ্গে হাসিবুল শান্ত বলেন, “বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না—বিশ্বকাপ তো বিশ্বকাপই। তারপরও বিসিবি চেষ্টা করছে, অন্তত আর্থিক দিক থেকে খেলোয়াড়দের কিছুটা পুষিয়ে দিতে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপে দর্শক অনাগ্রহ, ফাঁকা গ্যালারির বাস্তবতা চোখে পড়ছে: হাসিবুল হোসেন শান্ত।

Update Time : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬