ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে গত জানুয়ারি মাসে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ফৌজদারি ও ট্রাফিক মিলিয়ে মোট ৪৭৩৪টি মামলা নিষ্পত্তির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, জানুয়ারি মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। পাশাপাশি আদালত থেকে মোট ১৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৯২টি ফৌজদারি ও ১৪৪২টি ট্রাফিক মামলার নিষ্পত্তি করা হয়।
তিনি আরও জানান, সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে ডিএমপি।
ঢাকা
,
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা
বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০
আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জানুয়ারিতে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে ৪৭০০-এর বেশি মামলা নিষ্পত্তি।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০১:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











