নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়নি বাংলাদেশ। ফলে আইসিসি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। হঠাৎ করে পাওয়া এই সুযোগে আনন্দের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহানুভূতির কথাও জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড বলেন, বাংলাদেশ দলের পরিস্থিতি সহজ ছিল না এবং তাদের প্রতি স্কটল্যান্ডের পূর্ণ সহমর্মিতা রয়েছে। তাঁর ভাষায়, কোনো দলই নির্ধারিত বাছাই প্রক্রিয়ার বাইরে এভাবে বিশ্বকাপে সুযোগ পেতে চায় না। এই অংশগ্রহণ যে একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল, সেটিও স্পষ্ট করে উল্লেখ করেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটিশদের কপালে জোটে এই সুযোগ।
তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি সময়ের সঙ্গেও লড়াই করতে হচ্ছে স্কটল্যান্ডকে। ভিসা ও ফ্লাইটের প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। তবু ক্রিকেট স্কটল্যান্ড আত্মবিশ্বাসী। লিন্ডব্লেড জানিয়েছেন, জার্সি প্রস্তুত, খেলোয়াড়রাও মানসিকভাবে তৈরি। আইসিসির সহযোগিতায় সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তাহের শেষেই দল ভারতের উদ্দেশে রওনা দেবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এরপর ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এডিনবরার কনকনে ঠান্ডা ছেড়ে ভারতের প্রচণ্ড গরমে মানিয়ে নেওয়াটা কঠিন হলেও স্কটিশ শিবিরে নেই হতাশা। লিন্ডব্লেড জানান, সাত দিনের মধ্যে পুরো দলকে ভারত পাঠানো সহজ নয়, তবে সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ–যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কটল্যান্ড নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত না হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ও পেতে পারত তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সমানে সমানে লড়াই করেছিল দলটি।
আসন্ন টুর্নামেন্ট নিয়েও আশাবাদী ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী। তাঁর মতে, সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সব সময় আসে না। প্রস্তুতির সময় কম থাকলেও চাপ তুলনামূলক কম, আর সেই সুযোগেই বড় কিছু করে দেখাতে চায়
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড, সহমর্মিতার বার্তা ট্রুডি লিন্ডব্লেডের।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ৮৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















