ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা–ভূমিধস: কেন ঘটল, আরও ঢলের আশঙ্কা বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭০; নিখোঁজ ১,৫০০ আদালত অবমাননার অভিযোগে ইউএনওকে ঘিরে বিতর্ক, চূড়ান্ত রায়ের আগে দোষী বলার সুযোগ নেই জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড, সহমর্মিতার বার্তা ট্রুডি লিন্ডব্লেডের।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়নি বাংলাদেশ। ফলে আইসিসি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। হঠাৎ করে পাওয়া এই সুযোগে আনন্দের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহানুভূতির কথাও জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।
এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড বলেন, বাংলাদেশ দলের পরিস্থিতি সহজ ছিল না এবং তাদের প্রতি স্কটল্যান্ডের পূর্ণ সহমর্মিতা রয়েছে। তাঁর ভাষায়, কোনো দলই নির্ধারিত বাছাই প্রক্রিয়ার বাইরে এভাবে বিশ্বকাপে সুযোগ পেতে চায় না। এই অংশগ্রহণ যে একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল, সেটিও স্পষ্ট করে উল্লেখ করেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটিশদের কপালে জোটে এই সুযোগ।
তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি সময়ের সঙ্গেও লড়াই করতে হচ্ছে স্কটল্যান্ডকে। ভিসা ও ফ্লাইটের প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। তবু ক্রিকেট স্কটল্যান্ড আত্মবিশ্বাসী। লিন্ডব্লেড জানিয়েছেন, জার্সি প্রস্তুত, খেলোয়াড়রাও মানসিকভাবে তৈরি। আইসিসির সহযোগিতায় সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তাহের শেষেই দল ভারতের উদ্দেশে রওনা দেবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এরপর ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এডিনবরার কনকনে ঠান্ডা ছেড়ে ভারতের প্রচণ্ড গরমে মানিয়ে নেওয়াটা কঠিন হলেও স্কটিশ শিবিরে নেই হতাশা। লিন্ডব্লেড জানান, সাত দিনের মধ্যে পুরো দলকে ভারত পাঠানো সহজ নয়, তবে সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ–যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কটল্যান্ড নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত না হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ও পেতে পারত তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সমানে সমানে লড়াই করেছিল দলটি।
আসন্ন টুর্নামেন্ট নিয়েও আশাবাদী ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী। তাঁর মতে, সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সব সময় আসে না। প্রস্তুতির সময় কম থাকলেও চাপ তুলনামূলক কম, আর সেই সুযোগেই বড় কিছু করে দেখাতে চায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড, সহমর্মিতার বার্তা ট্রুডি লিন্ডব্লেডের।

Update Time : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬