ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

কারাফটকে শেষ দেখা: বন্দি ছাত্রলীগ নেতাকে স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ দেখার অনুমতি

মানবিক সিদ্ধান্তে কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ দেওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ব্যবস্থা গ্রহণ করে।
কারা সূত্র জানায়, নির্ধারিত নিয়ম অনুসরণ করে মরদেহ দুটি কারাগারের প্রধান ফটকে আনা হলে সাদ্দামকে সেখানে নেওয়া হয়। স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও মাত্র ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সময় কারাফটকে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর স্ত্রীকে ছুঁয়ে দেখেন তিনি এবং জীবনে প্রথমবারের মতো নিজের মৃত সন্তানকে কোলে নেন।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটে যায় এ মর্মান্তিক ঘটনা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন স্বামী কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বর্ণালী। চরম হতাশা থেকে তিনি প্রথমে তার শিশুপুত্রকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা জানান, কারাবন্দি সাদ্দাম নিয়মিত চিরকুটের মাধ্যমে স্ত্রীকে ধৈর্য ধরার অনুরোধ জানাতেন এবং শিগগির মুক্ত হওয়ার আশ্বাস দিতেন। তবে এসব বার্তা উল্টো স্বর্ণালীর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, জুয়েল হাসান সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিবেচনায় তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার অনুমতি দেওয়া হয়। প্রক্রিয়া শেষে তাকে পুনরায় নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারাফটকে শেষ দেখা: বন্দি ছাত্রলীগ নেতাকে স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ দেখার অনুমতি

Update Time : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬