চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের নামে নির্বিচারে গ্রেপ্তার মেনে নেওয়া হবে না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে বলেও দাবি করেন তিনি। অন্যথায় এলাকায় বড় ধরনের ‘জনবিস্ফোরণ’ ঘটতে পারে বলে সতর্ক করেন ইয়াসিন।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব বক্তব্য দিতে দেখা যায় ইয়াসিনকে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি আগের দিন বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরে তাঁর নিজ কার্যালয়ে ধারণ করা হয়। প্রায় ২৯ মিনিটের ওই বক্তব্যে ইয়াসিন নিজেকে সন্ত্রাসী নন দাবি করে বলেন, জঙ্গল সলিমপুরের জমি তাঁদের ক্রয় করা সম্পত্তি এবং সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা যাবে না।
ভিডিও বক্তব্যে ইয়াসিন একাধিকবার প্রশাসনকে লক্ষ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। একই সঙ্গে তিনি জঙ্গল সলিমপুরে পরিচালিত সাম্প্রতিক র্যাব অভিযানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন সেখানে অভিযান চালানো হয়েছে, তা তদন্তের দাবি জানান।
গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করে র্যাব। মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুই শতাধিক ব্যক্তিকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, র্যাব সদস্যরা আসামি ধরতে গেলে ইয়াসিনের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং চারজন র্যাব সদস্যকে অপহরণ করা হয়, যাঁদের পরে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা সংলগ্ন জঙ্গল সলিমপুর প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত দুর্গম পাহাড়ি অঞ্চল। দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় কেটে সেখানে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি ও প্লট-বাণিজ্য। স্থানীয়দের ভাষ্যমতে, এই দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী।
পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরে বর্তমানে দুটি সন্ত্রাসী পক্ষ সক্রিয়—একটির নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অন্যটির নেতৃত্বে রোকন উদ্দিন। অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ইয়াসিন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাবি করলেও, বিএনপি নেতা আসলাম চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন—জঙ্গল সলিমপুরে তাঁর কোনো অনুসারী নেই এবং এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
ইয়াসিনের বক্তব্য প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ইয়াসিনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন, অভিযানে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
জঙ্গল সলিমপুরে অভিযানের বিরোধিতা করে প্রকাশ্যে হুঁশিয়ারি, প্রধান আসামির ভিডিও ভাইরাল।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- ১০৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















