ঢাকার জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল থেকেই নানা আয়োজন আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সূচনা হয় প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ এসো’ পরিবেশনের মাধ্যমে। এরপর একে একে বরেণ্য শিল্পীদের বাউল, ভাওয়াইয়া ও দেশীয় গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সকালে সদস্য ও তাদের পরিবারের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি এবং পান্তা-ইলিশের স্বাদে নববর্ষের আনন্দ আরও বাড়িয়ে তোলে। মধ্যাহ্নভোজেও ছিল দেশীয় নানা পদের সমাহার, যেখানে সদস্যরা পরিবারসহ অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এছাড়া শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হয় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, যা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের বহুমাত্রিক সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। এর ইতিহাস তুলে ধরে তিনি উল্লেখ করেন, মোগল আমলে প্রবর্তিত এই সনের সঙ্গে কৃষি ও হালখাতার ঐতিহ্য গভীরভাবে জড়িত।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ এমন একটি উৎসব যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে মিলিত হয়। এ ধরনের আয়োজন জাতীয় সংস্কৃতিকে আরও শক্তিশালী করে এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাদের গণি চৌধুরী। এসময় সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী রওনাক হোসেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা পরিবারসহ অংশ নিয়ে আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করে নেন।
ঢাকা
,
বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
-
এম এ মোমিন - Update Time : ০২:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- ৭৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












