ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

  • এম এ মোমিন
  • Update Time : ০৬:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৮৩ Time View

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকালে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩, যা তুলনামূলক কম হলেও সীমান্তসংলগ্ন এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি করে।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। উৎপত্তিস্থল সীমান্তের কাছাকাছি হওয়ায় এর প্রভাব সিলেটসহ আশপাশের এলাকায় অনুভূত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে মাটি কেঁপে ওঠায় তারা কিছু সময়ের জন্য ভীত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে অনুভূত হয়েছিল। সেই কম্পনও সিলেট অঞ্চলের মানুষ টের পেয়েছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ভূমিকম্প অনুভূত হচ্ছে। বিশেষ করে গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সারা দেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে সাম্প্রতিক এই ভূমিকম্পটি তুলনামূলক দুর্বল হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

Update Time : ০৬:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬