ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

ভূমধ্যসাগরে আরও এক বাংলাদেশির মৃত্যু, সুনামগঞ্জের মহিবুরের পরিবারে শোকের ছায়া

  • এম এ মোমিন
  • Update Time : ০৫:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬০ Time View

ভূমধ্যসাগরে নৌকাডুবি ও অনাহারে মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার আরও এক তরুণের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহত মহিবুর রহমান (২০) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুড় গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক।
পরিবার সূত্রে জানা যায়, মহিবুর রহমান তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন। পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করে তিনি পরিবারের ভরণপোষণ চালাতেন। উন্নত জীবনের আশায় প্রায় চার মাস আগে দালালের মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।
প্রথমে সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছানোর পর থেকেই তিনি নানা কষ্টে ছিলেন বলে পরিবারকে জানান। এমনকি দেশে ফিরে আসার আকুতিও করেছিলেন। তবে পরে দালালের প্ররোচনায় বিপজ্জনক সমুদ্রপথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন।
পরিবারের দাবি, মহিবুরকে বিদেশে পাঠাতে প্রায় ১৩ লাখ টাকা ব্যয় করা হয়। এজন্য তাঁর বাবা জমি বিক্রি ও সুদে টাকা ধার করেন। পুরো প্রক্রিয়াটি স্থানীয় এক দালাল চক্রের মাধ্যমে সম্পন্ন হয়।
গত ২১ মার্চ লিবিয়া থেকে একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মহিবুরসহ কয়েকজন বাংলাদেশি। মাঝপথে নৌকাটি পথ হারিয়ে ফেলে এবং ছয় দিন ধরে সাগরে ভাসতে থাকে। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় দেখা দেয় তীব্র খাদ্য ও পানির সংকট।
একই নৌকায় থাকা আরেক বাংলাদেশি মারুফ আহমদের বরাতে জানা যায়, অনাহার ও দুর্বলতায় প্রথমে মারা যান মহিবুর। এরপর একে একে আরও অনেকের মৃত্যু হয়। মোট ২২ জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই সুনামগঞ্জের বাসিন্দা।
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, দুর্গন্ধের কারণে মৃতদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়। পরে ২৭ মার্চ গ্রিস উপকূলে পৌঁছালে জীবিতদের উদ্ধার করা হয় এবং ঘটনাটি প্রকাশ্যে আসে।
মহিবুরের মৃত্যুর খবরে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। ছোট ভাইও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় মানবপাচার চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে সুনামগঞ্জের দুটি থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট

ভূমধ্যসাগরে আরও এক বাংলাদেশির মৃত্যু, সুনামগঞ্জের মহিবুরের পরিবারে শোকের ছায়া

Update Time : ০৫:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬