ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ভিয়েতনাম–সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা

  • এম এ মোমিন
  • Update Time : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬০ Time View

চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী ও শমিত সোম।
দল আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের আগে স্কোয়াড প্রকাশ করা হলেও পুরো দল এখনও একসঙ্গে পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। আগামী রোববার (২২ মার্চ) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর।
দল থেকে আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া অনুমিত হলেও নিয়মিত পারফর্ম করা সোহেল রানা জুনিয়রের ছিটকে পড়া কিছুটা চমক তৈরি করেছে। অন্যদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, যিনি সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
এছাড়া দলে নতুন করে ডাক পেয়েছেন ফাহমিদুল, আরমান ও মিরাজুল—যারা সর্বশেষ ম্যাচে ছিলেন না।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

M A Momin

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিয়েতনাম–সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা

Update Time : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬