ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মা–ছেলের মৃত্যু, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে আরও ৭ জন।

  • এম এ মোমিন
  • Update Time : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭ Time View

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের সদস্যদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মা ও ছেলেসহ দুজন প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর শাওন (১৬)। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শাওনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওনের মা নুরজাহান আক্তার রানী (৪০)। ফলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
বর্তমানে দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. সাখাওয়াত হোসেন (৪৬), উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সামির আহমেদ সুমন (৪০), আশুরা আক্তার পাখি (৩৫), আয়েশা (৪), ফারহান আহমেদ আনাস (৬) ও শিপন হোসেন (৩০)। চিকিৎসকদের মতে, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে সাখাওয়াত হোসেন ও আশুরা আক্তার পাখির শরীর শতভাগ দগ্ধ হয়েছে।
জানা গেছে, সোমবার ভোরে সাহরি খাওয়ার কিছুক্ষণ পর হালিশহরের ওই বাসায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট ৯ জন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সন্ধ্যার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ সাখাওয়াতের চাচাতো ভাই মো. মিলন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বাগমারা গ্রামে। সাখাওয়াত হোসেন হালিশহরে মোটর পার্টসের ব্যবসা করেন। পর্তুগালপ্রবাসী ছোট ভাই সামির আহমেদ সুমন চলতি মাসের ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন এবং চিকিৎসার উদ্দেশ্যে গত ১৮ ফেব্রুয়ারি পরিবারসহ চট্টগ্রামে ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন। অপর ভাই শিপন হোসেনও হালিশহরেই বসবাস করেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসায় জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মা–ছেলের মৃত্যু, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে আরও ৭ জন।

Update Time : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬