ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

টানা ছুটি শেষে সোমবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা কয়েক দিনের ছুটির পর আগামীকাল সোমবার থেকে দেশের স্কুল–কলেজে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।
নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এর আগে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ ছুটি ছিল। নির্বাচনকালীন ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ছিল।
১১ ও ১২ ফেব্রুয়ারির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা চার দিন বন্ধ থাকে। এর সঙ্গে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি যোগ হওয়ায় মোট পাঁচ দিনের বিরতির পর সোমবার থেকে আবার পাঠদান শুরু হচ্ছে।
এর আগে ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ফলে চলতি মাসে কয়েক দফা ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিরতি দেখা যায়।
এদিকে বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিন ছুটি থাকবে। দীর্ঘ এ বিরতির পর ২৯ মার্চ পুনরায় ক্লাস শুরু হবে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন ছুটি নির্ধারিত আছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা–ই–ইয়াজ দহম উপলক্ষে এক দিনের করে ছুটি থাকবে।
প্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত দুই দিন ছুটিও আগের মতো বহাল রয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার–অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ছুটি শেষে সোমবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Update Time : ০৮:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬