ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। নির্বাচনী আমেজে সরগরম সারাদেশ। এবারের ভোটে অংশ নিচ্ছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
নির্বাচনের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও কিছু নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এসব বিধিনিষেধ জারি করা হয়েছে।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় যা মানতে হবে
ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেন্দ্রে প্রবেশের সময় পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ বহন করা যাবে না।
মোবাইল ফোন সঙ্গে নেওয়া গেলেও গোপন কক্ষে তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ছবি তোলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে। যেকোনো শালীন পোশাকে ভোট দেওয়া যাবে; তবে নেকাব পরিহিত ভোটারদের পরিচয় যাচাইয়ের প্রয়োজনে সাময়িকভাবে মুখমণ্ডল দেখাতে হতে পারে।
অস্ত্র, দাহ্য পদার্থ বা যেকোনো বিপজ্জনক সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে থাকলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হয়।
যেভাবে সম্পন্ন হবে ভোটদান
কেন্দ্রে পৌঁছানোর পর ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই করবেন পোলিং অফিসার। এরপর আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
ব্যালট গ্রহণের সময় পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে কি না তা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিতে হবে। গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ অথবা ‘না’—নির্বাচিত বিকল্পে সিল দিতে হবে।
সিল দেওয়ার পর ব্যালট পেপার ভাঁজ করে সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে, যাতে সিল অন্য কোনো প্রতীকে লেগে না যায়। ভোট প্রদান শেষে অযথা ভিড় না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রত্যাশা, সবার সহযোগিতায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবারের নির্বাচন।
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
ভোটের দ্বারপ্রান্তে দেশ—জেনে নিন কেন্দ্রে করণীয় ও বিধিনিষেধ।
-
এম এ মোমিন - Update Time : ০৫:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- ১৮৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












