ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

নির্বাচনের আগের দিন গাইবান্ধায় কঠোর নিরাপত্তা, চরাঞ্চলে থাকবে হেলিকপ্টার টহল।

  • এম এ মোমিন
  • Update Time : ০৭:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি আসনে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুরো জেলাজুড়ে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা। দুর্গম চরাঞ্চলে নজরদারির জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৭৫টি সাধারণ ভোটকেন্দ্র এবং পোস্টাল ব্যালটের জন্য পৃথকভাবে ৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা জেলা ও উপজেলা পর্যায়ের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। বিদ্যুৎ সুবিধাবঞ্চিত চরাঞ্চলের ১১টি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে জেলায় ৪০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে থাকবেন ১ হাজার ১৫০ জন সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্য। এছাড়া মোতায়েন থাকবে ১৫ প্লাটুন বিজিবি, ২ হাজারের বেশি পুলিশ সদস্য, র‌্যাবের ১৫টি টিম এবং ৮ হাজার ৭৭৫ জন আনসার-ভিডিপি সদস্য। নদীপথে টহলের জন্য থাকবে নৌ-পুলিশ। অস্ত্রধারী পুলিশ ও আনসারের পাশাপাশি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে ঘিরে জেলার সর্বত্র থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের আগের দিন গাইবান্ধায় কঠোর নিরাপত্তা, চরাঞ্চলে থাকবে হেলিকপ্টার টহল।

Update Time : ০৭:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬