আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৌরনদী উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের বেশিরভাগকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ প্রেক্ষাপটে প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনায় কেন্দ্রগুলো পরিদর্শন করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ এবং অবকাঠামোগত প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন।
গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, উপজেলার ৬৯টি কেন্দ্রে ৩৬৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিটি কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটের আগে ও পরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলেও তিনি জানান।
উল্লেখ্য, বরিশাল-১ আসনে মোট ১২৯টি ভোটকেন্দ্রের ৭১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গৌরনদীতে ৬৯টি কেন্দ্রের ৩৬৯টি কক্ষ এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রের ৩৪১টি কক্ষে ভোটগ্রহণ হবে।
গৌরনদী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ৩১৭ জন এবং নারী ৯২ হাজার ৩৭৭ জন। অন্যদিকে আগৈলঝাড়ায় মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন; পুরুষ ৭১ হাজার ৪৬ জন ও নারী ৭০ হাজার ৪৫৯ জন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন।
এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা
,
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ
তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট
বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া
পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ
মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান
বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’
ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026
বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার
মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ
লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১
জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক
‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কড়া নজরদারি, সিসিটিভির আওতায় গৌরনদীর সব ভোটকক্ষ।
-
এম এ মোমিন - Update Time : ০৭:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ











