ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার উপকূলে অস্থিরতা, লুটপাটে জড়াল মানুষ তাপপ্রবাহে পুড়ছে ১১ জেলা, সপ্তাহজুড়ে বাড়তে পারে বৃষ্টির দাপট বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরুদ্ধে একসুরে চীন-রাশিয়া পাকিস্তানকে ধবলধোলাই, টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ মিরপুরে জয়ের দুয়ারে বাংলাদেশ, তাইজুলের ঘূর্ণিতে চাপে পাকিস্তান বিশ্বকাপ দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, রাফিনিয়াকে বললেন ‘এবার ট্রফি চাই’ ইবোলার ভয়াল থাবায় কঙ্গো, দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশে শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিতে শূন্য সহনশীলতা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর তিন দেশে ভিন্ন আয়োজন, বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠছে FIFA World Cup 2026 বিশ্বকাপ সামনে, স্কোয়াড ঘোষণায় কড়া নির্দেশনা ফিফার মুশফিকের ফিফটি, তাসকিনের ঝড়—৪১৩ রানে থামল বাংলাদেশ লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১ জয়পুরহাটে অভিনব কৌশলে দুই তরুণকে জিম্মি করে মোবাইল ছিনতাই, অভিযুক্ত যুবক পলাতক ‘৯৯% পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার খসড়া চূড়ান্তে জোর ইরানের মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

ভোটের টানে ঘরে ফেরার ঢল: রাজধানীতে কমছে মানুষ, বাড়ছে ভিড় ও ভোগান্তি।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজধানী ঢাকা ও বড় শহরগুলো থেকে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ ভোটাররা। ভোটাধিকার প্রয়োগের তাগিদে এই ঘরমুখো যাত্রা এখন চোখে পড়ার মতো। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে ব্যাগ-বস্তা হাতে মানুষের ব্যস্ততা, পরিবারসহ অপেক্ষা—সব মিলিয়ে ঈদের আগের চেনা দৃশ্যই যেন ফিরে এসেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ দূরপাল্লার বাস ধরছেন, কেউবা পিকআপ বা ট্রাকে দল বেঁধে গ্রামের পথে রওনা হচ্ছেন। যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়িয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
যদিও আগামীকাল বুধবার শেষ কর্মদিবস, তবু অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। পরিবহণ সংশ্লিষ্টদের ভাষ্য, বুধবার থেকে ভিড় আরও বাড়বে এবং আগাম টিকিট প্রায় শেষের পথে। কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিট কাটতে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে বসবাসকারী লাখো মানুষের স্থায়ী ঠিকানা গ্রাম ও মফস্বল শহরে। দীর্ঘদিন ভোট দিতে না পারা বহু ভোটার এবার উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে নিজ এলাকায় ছুটছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি আরও একদিন বাড়ানো হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি—এই সূচি ধরে ভোট দেওয়া ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmun Nahar

জনপ্রিয় সংবাদ

জিয়া উদ্যানের মাজারে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটের টানে ঘরে ফেরার ঢল: রাজধানীতে কমছে মানুষ, বাড়ছে ভিড় ও ভোগান্তি।

Update Time : ০৫:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬