নিজেদের অবস্থানে অনড় থেকেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো ধরনের শাস্তি বা আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে না। বরং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ আরও একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ ও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর রোববার আইসিসির সঙ্গে পিসিবি ও বিসিবির বৈঠক হয়। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, তিনি পাকিস্তানকে ম্যাচটি খেলার অনুরোধ করেছিলেন। এসব আলোচনার পরই বাংলাদেশকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসি।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে এবারের বিশ্বকাপ ছাড়াও দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করলেও, এতে বাংলাদেশের ক্রিকেটের ওপর কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। আইসিসি সে প্রস্তাবে সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায় বাংলাদেশ।
আইসিসি আরও জানিয়েছে, সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য ও বিপুল সমর্থকগোষ্ঠীর কারণে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। প্রায় ২০ কোটির বেশি সমর্থক নিয়ে দেশটির ক্রিকেট উন্নয়নে আইসিসি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে কোনো ধরনের খেলাগত, প্রশাসনিক বা আর্থিক শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার অধিকারও বিসিবির থাকবে।
সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। উল্লেখ্য, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বাংলাদেশের।
আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তা বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক হলেও এটি বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে প্রভাবিত করবে না। বিসিবিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করে আমরা বাংলাদেশের ক্রিকেটের টেকসই উন্নয়নে মনোযোগী থাকব।”
ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
মানিয়ে নিতে না পারায় হার, অজুহাত মানছেন না সাইফ হাসান
তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল
হরমুজ প্রণালিতে প্রবেশ করল এমভি বাংলার জয়যাত্রা, দীর্ঘ অপেক্ষার অবসান
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী
স্বাধীনতা পুরস্কার-২০২৬: মরণোত্তর সম্মাননায় ডা. জাফরুল্লাহ, খালেদা জিয়াসহ ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ে ছাড়পত্র, এপ্রিলে শুরু—ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহের আশা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন, পুরো প্রক্রিয়া এখন অনলাইনে
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয় নয়—প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকও ফলহীন, দোষারোপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
সিলেট সীমান্তে হালকা ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা
দীর্ঘায়িত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক অষ্টম ঘণ্টায়, সমঝোতার আভাস
জ্বালানি সংকটে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট
ইন্দোনেশিয়া–ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই
একদিনে বিসিবিতে আরও চার পরিচালকের পদত্যাগ, বাড়ছে অস্থিরতা
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুল বিধ্বস্ত, সিটির সেমিফাইনাল নিশ্চিত
টানা ১৬ ঘণ্টা কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংকট মোকাবিলায় সক্রিয় তৎপরতা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প উৎসে ঝুঁকছে বাংলাদেশ, শুরু তেল আমদানির উদ্যোগ
হলুদ কার্ডে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার, তবুও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হাজারীবাগের বাসা থেকে উদ্ধার মরদেহ
বিশ্বকাপ বর্জনেও শাস্তিমুক্ত বাংলাদেশ, আগেই পাচ্ছে নতুন আইসিসি টুর্নামেন্ট।
-
নাজমুন নাহার রুমকী - Update Time : ০৪:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- ১১৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















